নোয়াখালীতে আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’ পত্রিকার প্রথম বর্ষপূর্তি। এ উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বস্তুনিষ্ঠ ও নির্ভীক সাংবাদিকতার প্রত্যয় নিয়ে এগিয়ে চলা দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’ ২০২৫ সালের ২ নভেম্বর নিবন্ধিত হওয়ার পর থেকে নিয়মিত সংবাদ প্রকাশ করে আসছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আজিজুর রহমান। এতে নোয়াখালী সদর, সেনবাগ, চাটখিলসহ জেলার বিভিন্ন উপজেলার পত্রিকাটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন রনি চৌধুরী, শাহাদাত হোসাইন বাবু, আকবর হোসেন সোহাগ, আজিজ আহমেদ, এ আর আজাদ সোহেলসহ নোয়াখালী জেলার পত্রিকাটির বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজের অনিয়ম, দুর্নীতি ও অসংগতি তুলে ধরার পাশাপাশি সাধারণ মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার কথা গণমাধ্যমে তুলে ধরা সাংবাদিকদের অন্যতম দায়িত্ব। এ ক্ষেত্রে সাংবাদিকদের দায়িত্বশীল, নিরপেক্ষ ও পেশাদার ভূমিকা পালন করতে হবে।

তাঁরা আরও বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস অটুট রাখতে হবে।

একই সঙ্গে পেশাদার সাংবাদিকতার ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
পরে কেক কাটা ও উপস্থিত অতিথিদের মধ্যে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।