সামাজিক সংগঠন নোয়াখালীর পরিচালনা পর্ষদ নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে প্রধান পরিচালক, সহ-প্রধান পরিচালক, পরিচালক ও সদস্য পদে বিভিন্ন সামাজিক সংগঠন নির্বাচিত হয়েছে।
নির্বাচনে প্রধান পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছে ড্রিম লাইট অব হেল্প সেন্টার সোসাইটি। সহ-প্রধান পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছে সেবার আলো ফাউন্ডেশন।
পরিচালক পদে নির্বাচিত হয়েছে উই ফর ইউ, তাজকেরা ফাউন্ডেশন, মানবিক তারুণ্য ও ফ্রেন্ডস একতা ফাউন্ডেশন। সদস্য পদে নির্বাচিত হয়েছে আস-সুন্নাহ ব্লাড ফাউন্ডেশন, ব্র্যান্ডিং বাংলা ইয়ুথ ও বেগমগঞ্জ ব্লাড গ্রুপ পরিবার।
নির্বাচনে মোট ভোটার ছিলেন ৮০ জন। এর মধ্যে ৬১ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে মোট ১৬টি সামাজিক সংগঠন অংশগ্রহণ করে।
নির্বাচন অনুষ্ঠিত হয় নোয়াখালীর মাইজদীর বারিধারা আবাসিক এলাকায় অবস্থিত ডিএলএইচসি সোসাইটির প্রধান কার্যালয়ে।
নির্বাচনে অংশগ্রহণকারী সংগঠনগুলোর প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, নতুন পরিচালনা পর্ষদের নেতৃত্বে সামাজিক সংগঠন নোয়াখালীর মানবিক ও সামাজিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং জেলার মানুষের কল্যাণে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।