নোয়াখালী জেলা পুলিশের সব ইউনিটে একযোগে অফিসার ও ফোর্সের অংশগ্রহণে বড় খানার আয়োজন করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) নোয়াখালী জেলা পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের উদ্যোগে এ আয়োজন করা হয়।

এ উপলক্ষে নোয়াখালী পুলিশ লাইন্সসহ জেলার সব থানা, তদন্ত কেন্দ্র, পুলিশ ফাঁড়ি ও পুলিশ ক্যাম্পে একযোগে বড় খানা অনুষ্ঠিত হয়। পুলিশ লাইন্সে আয়োজিত অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করেন জেলা পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।

অনুষ্ঠান শুরুর আগে পুলিশ সুপার খাবারের মেনু, পরিবেশনের প্রস্তুতি ও খাবারের গুণগত মান সরেজমিনে পরিদর্শন করেন। পাশাপাশি সার্বিক ব্যবস্থাপনার খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় পুলিশ সুপার, পিবিআই নোয়াখালী জনাব আর এম ফয়জুর রহমান, পিপিএমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার পুলিশ লাইন্সে উপস্থিত অফিসার ও ফোর্সের সঙ্গে একত্রে মধ্যাহ্নভোজে অংশ নেন। এ সময় তিনি পুলিশ সদস্যদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সময় কাটান। আয়োজকদের মতে, এ ধরনের আয়োজন পুলিশ সদস্যদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, আস্থা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখে।

এ সময় পুলিশ সুপার নোয়াখালীবাসীর নিরাপত্তা নিশ্চিত করা এবং জনসেবায় পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জেলা পুলিশের সব সদস্যের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, আস্থা ও কর্মস্পৃহা বজায় রাখার আহ্বান জানান।