কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে নোয়াখালী জেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি মাইজদীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো।
বক্তব্যে তিনি বলেন, “এটা শহীদ জিয়া, খালেদা জিয়া ও তারেক রহমানের দল। যতই ষড়যন্ত্র করেন, এই দলকে ধ্বংস করা এত সহজ নয়।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সদস্যসচিব হারুন অর রশিদ আজাদ, জেলা বিএনপি নেতা আবদুর রহমান ও শহীদুল ইসলাম কিরণ, জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট মো. সাহাদাত হোসেন, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক বাবু কামাক্ষা চন্দ্র দাস, জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন ও সাধারণ সম্পাদক নুরুল আমিন খান।
এ ছাড়া উপস্থিত ছিলেন ওমর ফারুক টপি, ভিপি জসিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছাবের আহম্মেদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
র্যালি ও আলোচনা সভায় যুবদলসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।