বাংলাদেশ জামায়াতে ইসলামী কোম্পানীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বাছাইকৃত কর্মী শিক্ষা বৈঠক সম্পন্ন হয়েছে।
উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি জিয়াউল হক জিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা শাখার সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন নোয়াখালী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ইসমাইল হোসেন মানিক। এ ছাড়া অনুষ্ঠানে দারসুল হাদিস পেশ করেন আলমগীর মুহাম্মদ ইউছুপ।
বাছাইকৃত কর্মীদের নিয়ে আয়োজিত এ শিক্ষা বৈঠকে সাংগঠনিক কার্যক্রম ও কর্মীদের জ্ঞান, দক্ষতা এবং নৈতিক মানোন্নয়নে দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।