নোয়াখালীর কোম্পানীগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৭০ শতাংশ ভর্তুকিতে ও বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় কোম্পানীগঞ্জ উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে বাংলাদেশ সাসটেইনেবল, ইমার্জেন্সি প্রিপেয়ার্ডনেস অ্যান্ড রেসপন্স প্রজেক্ট (বি-স্ট্রং) শীর্ষক প্রকল্পের আওতায় ২০২৫-২৬ অর্থবছরে বরাদ্দকৃত এসব কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ ফখরুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোশাররফ হোসেন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আক্রাম উদ্দিন এবং উপসহকারী কৃষি কর্মকর্তা মো. সাইফুল্লাহ দিদারসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
কৃষি যন্ত্রপাতি বিতরণের মাধ্যমে কৃষকদের আধুনিক কৃষিপ্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করা এবং কৃষিকাজকে আরও সহজ ও উৎপাদনমুখী করার উদ্যোগ নেওয়া হয়েছে। ৭০ শতাংশ ভর্তুকিতে ও বিনামূল্যে এসব যন্ত্রপাতি পাওয়ায় কৃষকেরা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।