নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাজীরহাটে মুক্ত পাঠাগারের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও চিঠি উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে শহীদ আমান উল্যাহ পাবলিক উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মুক্ত পাঠাগারের প্রধান উপদেষ্টা কবি ও সাংবাদিক ফারুক আল ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সম্পাদক শাহ আবদুল্লাহ আল বাকী।
মুক্ত পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল্লাহ ইবনে সাজিদ তাহমিদ ও সংগঠক তাহমিনা বিনতে আনোয়ারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চৌমুহনী বাজার সাধারণ ব্যবসায়ী সমিতির সহসভাপতি জহিরুল হক সোহেল।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন দুর্গাপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ লিয়াকত আলী, লক্ষ্মী নারায়ণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিউদ্দিন, কাজীরহাট ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা নূরুল আলম, শহীদ আমান উল্যাহ পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কার্তিক লাল ভৌমিক, আবদুল্লাহর হাট ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক সফি উল্যাহ, সাংবাদিক এ এস এম রিজোয়ান, মোজাম্মেল হোসেন কামাল, আজকের সময়-এর সম্পাদক এম শরীফ ভূঞা, চৌমুহনী কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস মোহাম্মদ হানিফ, দাগনভূঞা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আলা উদ্দিন লিংকন, হাজারীহাট আলিম মাদ্রাসার প্রভাষক মাওলানা আনোয়ার হোসাইন এবং মুক্ত পাঠাগারের উপদেষ্টা আব্দুল মালেক প্রমুখ।
অনুষ্ঠানের শেষপর্যায়ে অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি বইপড়া ও চিঠি লেখার চর্চাকে উৎসাহিত করার উদ্দেশ্যে এ আয়োজন করা হয়।