নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে সিরাজপুর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে সিরাজপুর ইউনিয়নের চাঁড়াভিটি স্কুল মাঠ থেকে মিছিলটি বের হয়। পরে মিছিলটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নির্ধারিত স্থানে এসে শেষ হয়। এতে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিলে উপস্থিত ছিলেন সিরাজপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও সভাপতি পদপ্রার্থী মহিন উদ্দিন রিসাদ, সভাপতি পদপ্রার্থী জিয়াউল হক ফাহাদ ও নুর হোসেন আলমগীর। এছাড়া সাধারণ সম্পাদক পদপ্রার্থী নাছিম উদ্দিন পিন্টু, মোজাম্মেল হক ও জহিরুল ইসলাম রায়হান এবং সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী জহিরুল ইসলাম মাহিরসহ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় সিরাজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফতাব আহম্মেদ বাচ্চু, কাতার বিএনপির যুগ্ম সম্পাদক গোলাম সারোয়ার মিশু, সিরাজপুর ইউনিয়ন বিএনপি নেতা হেলাল উদ্দিন চৌধুরী, আবু নাছের, অ্যাডভোকেট মাসুম, স্বপন মেম্বার ও নুরউদ্দিন নুরুও উপস্থিত ছিলেন।
এ ছাড়া যুবদল নেতা শহীদ, মুকুল, রাজু ভূঁইয়া, ফয়েজ, রাজু ও মাসুদ এবং স্বেচ্ছাসেবক দল নেতা কামরুল হোসেন, মিন্টু ও ফারুকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আনন্দ মিছিলে অংশ নেন।
মিছিল থেকে কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।