“দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা” প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. বোরহান উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান।
এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুল মান্নান, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম সরকার, পরিসংখ্যান কর্মকর্তা অজিত রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিদার হোসেন প্রমুখ।
আলোচনায় বক্তারা প্রবীণদের সামাজিক মর্যাদা, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি পরিবার ও সমাজে তাদের প্রতি সম্মান ও দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্বারোপ করেন।
এর আগে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে একটি র‌্যালি অনুষ্ঠিত হয়। এতে উপজেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।