নোয়াখালীর কোম্পানীগঞ্জে সফর করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সরকারি তথ্য অনুযায়ী, তিনি বর্তমানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন।
গত(১৮সেপ্টেম্বর) দুপুরে বসুরহাট পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হুমায়ুন কবিরের আমন্ত্রণে তাঁর বাসভবনে মধ্যাহ্নভোজে অংশ নেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মধ্যাহ্নভোজ শেষে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন ইশরাক হোসেন। এ সময় তিনি তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
এদিকে ডেঙ্গু আক্রান্ত হুমায়ুন কবিরের শারীরিক অবস্থারও খোঁজখবর নেন প্রতিমন্ত্রী। পরিবারের সদস্যদের কাছ থেকে তাঁর চিকিৎসার বিষয়ে অবগত হয়ে দ্রুত সুস্থতা কামনা করেন ইশরাক হোসেন।