নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ক হোসেন মোহাম্মদ এরশাদকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার সিরাজপুর ইউনিয়নের কে.টি.এম হাট বাজারে জিয়া স্মৃতি সংসদের অস্থায়ী কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত আহ্বায়ককে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি মোতাহের হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মেজবাহ উদ্দিন পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আতোয়ার হোসেন পাবেল, জিয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক আবু সুফিয়ানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, হোসেন মোহাম্মদ এরশাদ দীর্ঘদিন ধরে দলের রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। তারা তার নেতৃত্বে উপজেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন।
সংবর্ধিত উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হোসেন মোহাম্মদ এরশাদ বলেন, ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করা হবে। তিনি শিক্ষা, ঐক্য ও প্রগতির মূলমন্ত্রকে সামনে রেখে ছাত্রদের যৌক্তিক অধিকার আদায়ে কাজ করার কথা জানান।
উল্লেখ্য, আগস্টে নোয়াখালী জেলা ছাত্রদলের ঘোষিত কমিটিতে হোসেন মোহাম্মদ এরশাদকে কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এবং নুর উদ্দিন রুবেলকে সদস্য সচিব করা হয়।