নোয়াখালী শহরের হাউজিং স্টেট এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনের সরঞ্জামসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। পরে সংক্ষিপ্ত বিচার আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে সুধারাম থানাধীন হাউজিং স্টেটের ৪ নম্বর রোডে মানিক মিয়ার টিনশেড ব্যাচেলর ভাড়া বাসায় এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নোয়াখালীর ওসি’র সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. ওসমান গনি সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, সুধারাম থানার মোতার হোসেন মামুন (পিতা-মৃত মোস্তফা), রিয়াদ হোসেন (পিতা-মো. মাসুদ) ও মিজানুর রহমান (পিতা-মাস্টার মো. হেদায়েত উল্লাহ) এবং কবিরহাট থানার নরোত্তমপুর এলাকার আবির হোসেন (পিতা-মো. ইসমাইল)।
পুলিশের প্রেস রিলিজ অনুযায়ী, অভিযানে তাদের মাদক সেবনের সরঞ্জামসহ আটক করা হয়। পরে সংক্ষিপ্ত বিচার আদালতের মাধ্যমে প্রত্যেককে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে জরিমানা করা হয়।
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।