রংপুরের স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের সদস্যদের হত্যার প্রতিবাদে নোয়াখালীর কোম্পানীগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কোম্পানীগঞ্জ উপজেলা শাখা এবং জন্মাষ্টমী উদযাপন পরিষদ, কোম্পানীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু বিমল চন্দ্র মজুমদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি বাবু সন্তোষ কুমার মজুমদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জন্মাষ্টমী উদযাপন পরিষদের জেলা সভাপতি বাবু শ্যামল দাস।

সমাবেশে আরও বক্তব্য দেন সরহাজারী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি বাবু হরিপদ মজুমদার, পূজা উদযাপন ফ্রন্টের কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব বাবু অসীম মজুমদার, বাবু পরিমল মজুমদার ও বাবু যোগেশ মজুমদার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জন্মাষ্টমী উদযাপন পরিষদ, কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি বাবু রানা ভৌমিক।

বক্তারা গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের সদস্যদের হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি দেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।