কোম্পানীগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা মাহমুদুর রহমান রিপন।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আছিঁমিঝি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আকস্মিক এই অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে অসহায় হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে আজ ঘটনাস্থলে ছুটে যান কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মাহমুদুর রহমান রিপন।

তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের দুর্দশার খোঁজখবর নেন এবং মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন।

এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশাপাশি দুইজন প্রতিবন্ধী ব্যক্তিকেও নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

ক্ষতিগ্রস্তদের ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দিতে রিপন ভাই ছয় বান টিন দেওয়ার ঘোষণা দেন। আগামীকাল সকালে চরকাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম কিবরিয়া বিএসসির মাধ্যমে এসব টিন ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে পৌঁছে দেওয়ার কথা রয়েছে।

দুর্যোগের এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় স্থানীয়দের মাঝে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে।