নোয়াখালীর সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মামলার ও অভিযোগের মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে ১২ পিস ইয়াবাসহ মো. আরিফুল ইসলাম (আরিফ) ও মো. আলাউদ্দিন (সুমন) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া জিআর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. রানা (টিপু সুলতান)কে গ্রেপ্তার করা হয়েছে। নিয়মিত মারামারি মামলায় শাহদাত হোসেনকে এবং ভ্রাম্যমাণ আদালতের এক মাসের সাজাপ্রাপ্ত মো. মোরশেদ আলমকে আটক করা হয়।

অভিযানের সময় মাদক সেবনের সন্দেহে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আরও তিনজনকে আটক করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া মোট ৮ জন আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে সেনবাগ থানা পুলিশ।