নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে আবদুল আহাদ ফারহান (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মানিক মাঝি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারহান ওই এলাকার মহিউদ্দিনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির উঠানে খেলাধুলা করছিল ফারহান। একপর্যায়ে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে। বেশ কিছু সময় তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা চারদিকে অনুসন্ধান শুরু করেন। পরে পুকুরের পানিতে তাকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম জানান, এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু। প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।