নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ মো. হাসান (২৪) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (৮ মে ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে কোম্পানীগঞ্জ থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকারের নেতৃত্বে অফিসার ও ফোর্স উপজেলার মুছাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আব্বাস আলী ঘাট মাঝি বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক মো. হাসান ওই এলাকার আবুল কালামের ছেলে।
পুলিশ জানায়, অভিযানের সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।