নোয়াখালী সদর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ মাহফিলের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুন অর রশিদ আজাদ, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, সদস্য অ্যাডভোকেট আব্দুর রহমান, সলিম উল্লাহ বাহার হিরন চেয়ারম্যান, পিপি অ্যাডভোকেট সাহাদাত হোসেন, শহিদুল ইসলাম কিরণ, আবু নাছের, আব্দুল মতিন, শাহিন, শাহ জাফর উল্লাহ রাসেল, অ্যাডভোকেট আব্দুল হক, অ্যাডভোকেট কাজী কবির আহমেদ, ভিপি পলাশ, ভিপি জসিম, অ্যাডভোকেট বরকত উল্লাহ রাশেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মাহফিলে দেশ, জাতি ও দলের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত নেতাকর্মীদের অংশগ্রহণে ইফতার পরিবেশন করা হয়।