আবদুর রহিম-নোয়াখালী-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম শনিবার (২২ নভেম্বর) নির্বাচনকে সামনে রেখে দিনব্যাপী গণসংযোগ করেছেন।

বিকেল ৪টার দিকে তিনি কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের কদমতলা ও মৌলভীবাজার এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় স্থানীয়দের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন তিনি।

পরে সন্ধ্যা ৬টার দিকে চরহাজারী ইউনিয়নের হাজারিহাট বাজারে একটি পথসভায় অংশ নেন ফখরুল ইসলাম। সেখানে তিনি ভোটারদের কাছে সমর্থন ও দোয়া কামনা করেন।

গণসংযোগে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।