এম রহিম-

নোয়াখালীর খবর-

নোয়াখালীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে পাঁচ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় তাদের কাছ থেকে এক কেজি ৫৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে সুধারাম থানার সোনাপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে মাদকবিরোধী টাস্কফোর্স তাদের আটক করে। পরে বিকেলে আদালতের রায়ে দণ্ডপ্রাপ্তদের নোয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন— সদর উপজেলার মো. বেলাল হোসেন আকবর (৪৬), মো. সামছুল হক (৫৫), মো. রায়হান (৩৮), মো. খোকন (৫৮) ও মো. জাবেদ (৪৬)।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম জাহেদা আক্তার মৌসুমী। তিনি নোয়াখালীর খবর-কে জানান,

> “নোয়াখালীকে মাদকমুক্ত রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণকে সঙ্গে নিয়ে অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবন ও সমাজে অশান্তি সৃষ্টিকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।”