আরমান হোসেন-
নোয়াখালীর খবর-

নোয়াখালী পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ পিন্টুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিজ্ঞাপন

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী জেলার সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম। তিনি জানান, রোববার দিবাগত রাতে ঢাকার ধানমন্ডি এলাকার একটি ভাড়া বাসা থেকে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

খোঁজ নিয়ে জানা গেছে, ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন পিন্টু। রোববার রাতে ধানমন্ডি এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আব্দুল ওয়াদুদ পিন্টু নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কৃষ্ণরামপুর এলাকার মৃত আব্দুস ছোবহানের ছেলে।

সুধারাম থানার ওসি মোহাম্মদ কামরুল ইসলাম আরও জানান, পিন্টুর বিরুদ্ধে থানায় একটি বিস্ফোরক মামলা রয়েছে।