নোয়াখালীর খবর

নোয়াখালী সরকারি কলেজের ডিগ্রি (পাস) শাখার শিক্ষার্থীরা ৮ দফা দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।

৪ সেপ্টেম্বর বৃহ:বার দুপুর সাড়ে ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে অবস্থান নিয়ে তারা প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন।

শিক্ষার্থীদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—

ডিগ্রি শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট শ্রেণিকক্ষ

ক্লাস রুটিন অনুযায়ী নির্দিষ্ট সময়ে সিলেবাস শেষ করা

যথাসময়ে পরীক্ষা নেওয়া

অতিরিক্ত ভর্তি ফি প্রত্যাহার

ইনকোর্স পরীক্ষায় একদিনে একাধিক বিষয়ের পরীক্ষা না নেওয়া

বিজ্ঞাপন

এছাড়া তারা নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান আয়োজন, সেমিনার কক্ষ বরাদ্দ এবং কো-অর্ডিনেটরের একক দায়িত্ব নিশ্চিত করার দাবি জানান।

আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেন, এক কক্ষে একসঙ্গে তিন বর্ষের ক্লাস নেওয়া হয়, যার ফলে সিলেবাস সময়মতো শেষ হয় না। এতে ফলাফলও খারাপ হচ্ছে। এছাড়া তারা অধ্যক্ষ জাকির হোসেনের অসদাচরণ ও কটূক্তির প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।

দুপুর ২টার দিকে অধ্যক্ষ ও অন্যান্য শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন। কলেজ কর্তৃপক্ষ আগামী ৩০ দিনের মধ্যে সব দাবি পূরণের আশ্বাস দিলে শিক্ষার্থীরা কর্মসূচি প্রত্যাহার করে প্রশাসনিক ভবনের তালা খুলে দেন।