Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার fa fa-square ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত, fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ

কোম্পানীগঞ্জে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ চালিয়ে দুইজন আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের নেতা মো. লিটন প্রকাশ টিটন (৪০) এবং রামপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল আজাদ (৪২)।
সোমবার (২২ ডিসেম্বর) রাত্রীতে গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানের সময় বসুরহাট পৌরসভা এলাকা থেকে মো. লিটন প্রকাশ টিটন এবং রামপুর ইউনিয়ন এলাকা থেকে ইউপি সদস্য আবদুল আজাদকে আটক করা হয়।
কোম্পানীগঞ্জ থানার দায়িত্বশীল একটি সূত্র জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং তাদের আদালতে সোপর্দ করা হবে। একইসাথে, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

কোম্পানীগঞ্জে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার

প্রকাশিত: 01:25:08 pm, Monday, 22 December 2025