Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার fa fa-square ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত, fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ

কোম্পানীগঞ্জে অবৈধ অতিরিক্ত ওজনের বালুবাহী ট্রাকে সড়কের ব্যাপক ক্ষতি — প্রশাসনের নীরবতায় জনদুর্ভোগ চরমে

কোম্পানিগন্জ প্রতিনিধি:
নোয়াখালীর খবর-

অতিরিক্ত ওজন বহনকারী ট্রাক শুধু সড়কের ক্ষতিই বাড়ায় না, বরং যানজট, দুর্ঘটনা এবং পরিবহন ব্যবস্থায় নৈরাজ্য সৃষ্টি করে—এ কারণে সরকার বিভিন্ন স্থানে ওজন স্কেল বসানোসহ কঠোর নজরদারির উদ্যোগ নিয়েছে। কিন্তু নোয়াখালীর কোম্পানীগঞ্জে এসব নিয়ম যেন উপেক্ষিতই রয়ে গেছে।

কোম্পানীগঞ্জের দক্ষিণ অঞ্চল থেকে বসুরহাট বাজারের মধ্য দিয়ে প্রতিদিনই ৪০-৫০ টন ওজনের অবৈধ বালুবাহী ট্রাক নির্বিঘ্নে চলাচল করছে। বিশেষ করে শহরের জরুরি হাসপাতাল সড়ক দিয়ে প্রতিদিন শতাধিক বালুবাহী ট্রাকের চলাচলে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। এতে গুরুত্বপূর্ণ সড়কগুলো দ্রুত নষ্ট হওয়ার পাশাপাশি রোগী, শিক্ষার্থী ও সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে।

স্থানীয়দের অভিযোগ—উপজেলা প্রশাসন ও থানার সামনে দিয়েই এসব ট্রাক অবাধে চলাচল করলেও প্রশাসন নীরব। তাদের দাবি, “প্রশাসন যদি যথাযথ ব্যবস্থা নিত, তাহলে এত অবৈধ বালু বহন কখনো চলত না। মোটা অঙ্কের চাঁদা না পেলে কি প্রশাসন চুপ থাকতে পারে?” — এমন প্রশ্নও তুলেছেন ভুক্তভোগীরা।

বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত ওজনের যানবাহন নিয়মিত চলাচল করলে রাস্তার আয়ু কমে যায়, দুর্ঘটনার ঝুঁকি বাড়ে এবং যানচলাচলে বিশৃঙ্খলা বাড়ে। ফলে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে এসব অবৈধ বালুবাহী ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

সাধারণ মানুষের দাবি, দ্রুত নজরদারি বৃদ্ধি, নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা এবং আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে কোম্পানীগঞ্জের সড়কে নৈরাজ্য বন্ধ করা হোক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

কোম্পানীগঞ্জে অবৈধ অতিরিক্ত ওজনের বালুবাহী ট্রাকে সড়কের ব্যাপক ক্ষতি — প্রশাসনের নীরবতায় জনদুর্ভোগ চরমে

প্রকাশিত: 02:42:40 pm, Saturday, 22 November 2025