Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার fa fa-square ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত, fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ

কোম্পানীগঞ্জে ৬ ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

নোয়াখালীর খবর-

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত ও বিক্রির অভিযোগে ছয়টি ফার্মেসিকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম এবং জেলা ড্রাগ সুপার শাহজালাল ভুঁইয়া যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে বিভিন্ন ফার্মেসিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুতের প্রমাণ পাওয়া যায়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।

জরিমানাকৃত ফার্মেসিগুলো হলো—

জনতা ফার্মেসি: ১০,০০০ টাকা

আবদুল্লাহ ফার্মেসি: ৪০,০০০ টাকা

লাইফ লাইন ফার্মেসি: ৫,০০০ টাকা

বসুরহাট ল্যাব ফার্মেসি অ্যান্ড সার্জিক্যাল: ১০,০০০ টাকা

হাজী ফার্মেসি: ১০,০০০ টাকা

এমদাদিয়া ফার্মেসি: ৫,০০০ টাকা

অভিযান শেষে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম বলেন, “জনস্বাস্থ্যের জন্য মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত বা বিক্রি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা নিয়মিত বাজার মনিটরিংয়ের মাধ্যমে জনগণের স্বাস্থ্য সুরক্ষায় কাজ চালিয়ে যাচ্ছি। নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয়দের দাবি, এ ধরনের নিয়মিত অভিযান বাজারে নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আরও কঠোর নজরদারির জন্য উপজেলা প্রশাসনের প্রতি আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

কোম্পানীগঞ্জে ৬ ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

প্রকাশিত: 06:29:47 pm, Tuesday, 18 November 2025