Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার fa fa-square ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত, fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ

নোয়াখালীতে বেসরকারি ব্যাংকের সাবেক ব্যবস্থাপকের বিরুদ্ধে দুদকের দুই মামলা

নোয়াখালীর খবর:

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের নোয়াখালী ও সেনবাগ শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার এবং সাবেক ব্যবস্থাপক মোহাম্মদ আলমগীরের (৪৪) বিরুদ্ধে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে দুদকের নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক চিন্ময় চক্রবর্তী ও সহকারী পরিচালক আব্দুল্লাহ আল নোমান বাদী হয়ে মামলাগুলো দায়ের করেন। অভিযুক্ত আলমগীর চট্টগ্রাম জেলার বোয়ালখালী থানার গোমদন্ডী এলাকার নুর উল্লার ছেলে।

সেনবাগ শাখায় ১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাত

মামলার তথ্য অনুযায়ী, আলমগীর ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত এবং ২০২৫ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দ্বিতীয় মেয়াদে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক সেনবাগ শাখায় কর্মরত থাকাকালে ৮৯টি ভুয়া ঋণ বিতরণ দেখিয়ে প্রায় ১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাৎ করেন।

নোয়াখালী শাখায় ৬ কোটি ৯৯ লাখ টাকার অনিয়ম

এ ছাড়া তিনি ২০১৪ সালের আগস্ট থেকে ২০১৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত এবং ২০২০ সালের আগস্ট থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত দুই দফায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক নোয়াখালী শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও সাবেক ব্যবস্থাপক হিসেবে দায়িত্বে থাকেন। এ সময়ে ৩ জন ভুয়া ঋণগ্রহীতার মাধ্যমে ২১ লাখ ৪০ হাজার টাকাসহ প্রাথমিক তদন্তে প্রায় ৬ কোটি ৯৯ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া যায়।

মোট আত্মসাতের অংক ৮ কোটির বেশি

সেনবাগ ও নোয়াখালী শাখায় ভুয়া ঋণ প্রদানের মাধ্যমে আলমগীরের আত্মসাৎ করা অর্থের পরিমাণ ৮ কোটির বেশি বলে নিশ্চিত করেছে দুদক।

এই বিষয়ে দুদক কর্মকর্তা জানান পর্যাপ্ত প্রমাণের ভিত্তিতেই মামলা হয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

নোয়াখালীতে বেসরকারি ব্যাংকের সাবেক ব্যবস্থাপকের বিরুদ্ধে দুদকের দুই মামলা

প্রকাশিত: 02:35:29 pm, Tuesday, 18 November 2025