Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার fa fa-square ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত, fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ

নোয়াখালীতে জামায়াতের প্রার্থীর জনসংযোগে যুবদল–ছাত্রদলের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক | নোয়াখালীর খবর

নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ী আংশিক) আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থী মো. সাইফুল্লাহর নির্বাচনী জনসংযোগে যুবদল ও ছাত্রদলের কর্মীদের হামলার অভিযোগ উঠেছে। এতে জামায়াতের ইউনিয়ন পর্যায়ের এক নেতাসহ অন্তত ছয়জন আহত হয়েছেন বলে দাবি করেছে দলটি।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের ইটপুকুরিয়া গ্রামে।

স্থানীয় সূত্র জানায়, সকাল থেকে মো. সাইফুল্লাহ দলীয় নেতা–কর্মীদের নিয়ে বিভিন্ন এলাকায় জনসংযোগ করছিলেন। সন্ধ্যার দিকে রামনারায়ণপুর ইউনিয়নে প্রচারণা শেষে খিলপাড়া অতিক্রম করার সময় ইটপুকুরিয়া এলাকায় স্থানীয় যুবদল ও ছাত্রদলের একদল কর্মী অতর্কিতে তাদের ওপর হামলা চালায়।

হামলায় রামনারায়ণপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আবদুল মান্নান ও ছাত্রশিবিরের কর্মী মো. নাহিদসহ পাঁচ–ছয়জন আহত হন। আহতদের মধ্যে আবদুল মান্নান ও নাহিদ বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। হামলাকারীরা জনসংযোগে থাকা সাংবাদিকদের কাছ থেকেও মুঠোফোন ও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ পাওয়া গেছে।

আহতদের দেখতে গিয়ে উপজেলা জামায়াতের নায়েবে আমির ওমর ফারুক বলেন,
“আমরা শান্তিপূর্ণভাবে জনসংযোগ করছিলাম। খিলপাড়া এলাকায় পৌঁছালে যুবদল ও ছাত্রদলের একদল নেতা–কর্মী ধানের শীষের স্লোগান দিয়ে আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের ছয়জন নেতা–কর্মী আহত হয়েছেন।”

অভিযোগের বিষয়ে খিলপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমির হোসেন খোকন বলেন,
জামায়াতের নেতারা প্রচারণাকালে বিএনপির বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দিলে উপস্থিত ছাত্রদল ও যুবদলের কর্মীরা প্রতিবাদ জানায়। এ সময় দুই পক্ষের মধ্যে কথা–কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। তবে এতে কেউ আহত হয়েছে কি না তিনি নিশ্চিত নন।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান,
“এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

নোয়াখালীতে জামায়াতের প্রার্থীর জনসংযোগে যুবদল–ছাত্রদলের হামলার অভিযোগ

প্রকাশিত: 04:14:01 am, Saturday, 15 November 2025