Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার fa fa-square ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত, fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ

অপপ্রচার ও মিথ্যা সংবাদের প্রতিবাদে নোয়াখালী-৫ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলামের সংবাদ সম্মেলন

আবদুর রহিম, কোম্পানীগঞ্জ প্রতিনিধি:

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম নিজের বিরুদ্ধে চালানো অপপ্রচার ও মিথ্যা সংবাদের তীব্র নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেল ৪টায় বসুরহাট হাসপাতাল গেইট সংলগ্ন তাঁর নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, “আমাকে নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অনলাইন প্ল্যাটফর্মে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করা হচ্ছে। এসব অপপ্রচার আমার ব্যক্তিগত ভাবমূর্তি ও দলের স্বার্থ নষ্টের একটি ষড়যন্ত্র।”

তিনি আরও বলেন, “আমি নোয়াখালী-৫ আসনের সাধারণ মানুষের ভালোবাসা ও আস্থা নিয়েই নির্বাচনে অংশ নিচ্ছি। অপপ্রচার করে কেউ জনগণের সমর্থন আদায় করতে পারবে না। সত্য ও ন্যায়ের পথে থেকে আমি জনগণের পাশে থাকব।”

এ সময় তিনি সংশ্লিষ্ট গণমাধ্যম ও সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “আমি দায়িত্বশীল সংবাদ পরিবেশনের অনুরোধ করছি। মিথ্যা সংবাদের মাধ্যমে যেন কাউকে বিভ্রান্ত না করা হয়।”

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতারা উপস্থিত থেকে প্রার্থী ফখরুল ইসলামের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

অপপ্রচার ও মিথ্যা সংবাদের প্রতিবাদে নোয়াখালী-৫ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলামের সংবাদ সম্মেলন

প্রকাশিত: 12:42:36 pm, Friday, 7 November 2025