Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার fa fa-square ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত, fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ

কোম্পানিগন্জ বসুরহাট বাজারে গভীর রাতে দখলচেষ্টা, উত্তেজনা – দোষীদের শাস্তির দাবি

শাহদাত হোসেন-

নোয়াখালীর খবর-

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারে গভীর রাতে দোকান দখলের চেষ্টা ও লুটপাটের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে বসুরহাট বাজারের আজমেরি হোটেলের সামনে রশিদিয়া লাইব্রেরীর জায়গায় এই ঘটনা ঘটে।

অভিযোগে জানা যায়, ফেনীর সাইফুল নামে এক ব্যক্তি ৭-৮ জন সন্ত্রাসী নিয়ে মাষ্টার আব্দুস সোবহানের ৫৪ বছরের মালিকানাধীন জায়গায় বালু ফেলে দোকান দখলের চেষ্টা চালায়। এ সময় স্থানীয় ব্যবসায়ীরা টের পেয়ে বাধা দিলে তারা পালিয়ে যায়।

সম্পত্তির মালিক মো. শরীয়ত ইল্যাহ বলেন,

“আমরা ১৯৭০ সালে ওবায়দুল হকের নিকট থেকে ০.৩৪ শতক জমি ক্রয় করি এবং তখন থেকেই বৈধ মালিকানা ভোগ করে আসছি। ২০০২ সালে (নোয়াখালী-এ ১১৯/২০০২) মামলায় আদালত আমাদের পক্ষে রায় দেন। গতরাতে সাইফুল কিছু বহিরাগত সন্ত্রাসী নিয়ে এসে দোকান ভাঙচুর ও লুটপাট চালায় এবং দোকানের সামনে বালু ফেলে রাখে। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় আছি এবং থানায় অভিযোগ করেছি।”

ভাড়াটিয়া রশিদিয়া লাইব্রেরীর মালিক আবদুস সাত্তার বলেন,
“সাইফুল ও তার দল দোকানের সার্টার ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ দুই লাখ টাকা, মালামাল লুট করে এবং কুরআন শরীফ ও হাদীসের বই মাটিতে ছড়িয়ে ছিন্নভিন্ন করে ফেলে। এটা শুধু সম্পত্তি দখল নয়, ধর্মীয় অবমাননাও।”

এ ঘটনায় বসুরহাট বাজারে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, ফেনীর সাইফুলের নেতৃত্বে রাতের আঁধারে এ ধরনের দখলচেষ্টা বাজারের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলেছে।

বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যবসায়ীরা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ, ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

📍 স্থান: বসুরহাট বাজার, কোম্পানীগঞ্জ, নোয়াখালী
🕐 সময়: শুক্রবার (২৫ অক্টোবর) গভীর রাত

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

কোম্পানিগন্জ বসুরহাট বাজারে গভীর রাতে দখলচেষ্টা, উত্তেজনা – দোষীদের শাস্তির দাবি

প্রকাশিত: 09:30:21 am, Saturday, 25 October 2025