ঢাকাThursday , 23 October 2025
  1. Uncategorized
  2. অনুসন্ধানী প্রতিবেদন
  3. আইন বিচার
  4. আজ দেশজুড়ে
  5. আজকের সর্বশেষ
  6. আন্তর্জাতিক
  7. কৃষি সংবাদ
  8. খাদ্য ও পুষ্টি
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চাকরি-বাকরি
  13. ছড়া
  14. জাতীয়
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমন্বয় সভা অনুষ্ঠিত

Link Copied!

জেলা প্রতিনিধি:
নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেক্সের মাধ্যমে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলায় আন্তঃপ্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদার করতে নোয়াখালীতে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় জেলা পুলিশ, নোয়াখালীর আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন নোয়াখালী জেলার পুলিশ সুপার জনাব মোঃ আব্দুল্লাহ্-আল-ফারুক।

সভায় বক্তারা নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের সুরক্ষা, সহায়তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব মোহাম্মদ ইব্রাহীম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), নোয়াখালী।

এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), নোয়াখালী; ডা. সাদিয়া সামরিন হৃদি, ফিল্ড অফিসার, ইউএনএফপিএ, নোয়াখালী; বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে পুলিশ, প্রশাসন, সামাজিক সংগঠন ও উন্নয়ন সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তুললে সমাজে নিরাপদ পরিবেশ সৃষ্টি সম্ভব হবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: