Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার fa fa-square ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত, fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ

কোম্পানীগঞ্জে মেয়েকে কুপ্রস্তাবের প্রতিবাদ করায় মা-বাবাকে কুপিয়ে জখম

….
রুবেল কসাই ও তার শ্যালক আবদুল্লাহ হোরনসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা

বিস্তারিত প্রতিবেদন:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এক তরুণীকে (১৯) কুপ্রস্তাব দেওয়ার প্রতিবাদ করায় তার মা-বাবাকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে রুবেল কসাই ও তার শ্যালক আবদুল্লাহ হোরনের বিরুদ্ধে।

ঘটনার পর আহত অবস্থায় ভুক্তভোগী দম্পতিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার (৫ অক্টোবর) আহত বিবি চানু বানু বাদী হয়ে নোয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২নং আমলী আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় আবদুল্লাহ হোরনকে প্রধান আসামি এবং তার ভগ্নিপতি রুবেল কসাইসহ মোট পাঁচজনের নামোল্লেখ করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, অভিযুক্ত আবদুল্লাহ হোরন বেশ কিছুদিন ধরে তরুণীকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি মেয়ের মা-বাবা প্রতিবাদ করলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায়, এতে তারা গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছে বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

কোম্পানীগঞ্জে মেয়েকে কুপ্রস্তাবের প্রতিবাদ করায় মা-বাবাকে কুপিয়ে জখম

প্রকাশিত: 12:08:21 pm, Tuesday, 7 October 2025