Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার fa fa-square ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত, fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ

নোয়াখালী পানি উন্নয়ন বোর্ডের সম্পত্তি দখলের অভিযোগ সেটেলমেন্ট কর্মকর্তার বিরুদ্ধে

আরমান হোসেন-

নোয়াখালীর খবর-

নোয়াখালী পানি উন্নয়ন বোর্ডের রেকর্ডভুক্ত সম্পত্তি জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ ও দখল দেয়ার অভিযোগে জোনাল সেটেলমেন্ট অফিসের তিন কর্মকর্তাসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দায়ের করেছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালী স্পেশাল সিনিয়র জজ আদালতে মামলাটি দায়ের করেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল নোমান। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের কোর্ট পরিদর্শক মো. ইদ্রিস।

মামলার আসামিরা হলেন—

পৌরসভার বাসিন্দা মো. বাহার উদ্দিন (৬১)

নোয়াখালী জোনাল সেটেলমেন্ট অফিসের রেকর্ড কিপার মো. হুমায়ন কবীর গাজী (৫৭)

ডি/ম্যান মো. খায়রুল আলম ভূঞা (৫৬)

কপিষ্ট সুভাস কান্তি চাকমা (৫৫)

অভিযোগের বিবরণ-
দুদকের এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা যোগসাজশে পানি উন্নয়ন বোর্ডের নামে রেকর্ডকৃত সম্পত্তি জাল খতিয়ান তৈরি করে আত্মসাৎ করেন। পরে জাল খতিয়ানগুলোকে আসল হিসেবে প্রতিস্থাপন করে সরকারি সংরক্ষণাগারে (জেলা প্রশাসক কার্যালয়, জজ কোর্ট এবং এসি ল্যান্ড অফিস) অন্তর্ভুক্ত করা হয়।

অভিযোগ সূত্রে জানা গেছে, নোয়াখালী সদর উপজেলার আইউবপুর মৌজার ৪ নম্বর ডিপি খতিয়ানভুক্ত ১.৬০ একর জমি (দাগ নম্বর ২২২১, ২২২৫, ২২২৮, ২২২৯, ২২৪৬ এবং ২২৫২) পানি উন্নয়ন বোর্ডের মালিকানাধীন ছিল। কিন্তু আসামিরা যোগসাজশে ওই জমি বাহার উদ্দিনের নামে ১১২ নম্বর খতিয়ানে অন্তর্ভুক্ত করে চূড়ান্তভাবে প্রকাশ করেন।

আইনগত ব্যবস্থা-
এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা রুজু করা হয়েছে। এসব অপরাধ শাস্তিযোগ্য।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

নোয়াখালী পানি উন্নয়ন বোর্ডের সম্পত্তি দখলের অভিযোগ সেটেলমেন্ট কর্মকর্তার বিরুদ্ধে

প্রকাশিত: 09:16:55 am, Tuesday, 23 September 2025