Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square চট্টগ্রাম থেকে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালীর সুবর্ণচর থেকে উদ্ধার fa fa-square সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে ৭ দালাল আটক

আরমান হোসেন-

নোয়াখালীর খবর-

নোয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা দালালদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে র‌্যাব। এসময় ৭ দালালকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে র‌্যাব-১১, সিপিসি-৩ এর একটি দল কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডুর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে।

আটককৃতরা হলেন
মিলন (৩৫)
রতন (৩৮)
হারুন (৩৫)
সজিব (২৫)
স্বপন (৪৪)
মাসুদ (৪৫)
আকরাম হোসেন (২৫)

তাদের মধ্যে কেউ ৭ দিনের, আবার কেউ সর্বোচ্চ ১ মাস পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন।

র‌্যাব জানায়, এসব দালাল হাসপাতালের রোগীদের বিভ্রান্ত করে বাইরে নিয়ে যেত এবং প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিত। কখনও চিকিৎসকের নাম ভাঙিয়ে, কখনও বিশেষ সুবিধার আশ্বাস দিয়ে রোগীদের ভোগান্তিতে ফেলত তারা।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (নেজারত) মেহরাব হোসাইন বলেন, “হাসপাতালে দালালদের কারণে রোগীরা বছরের পর বছর ভোগান্তিতে ছিলেন। আজকের অভিযানে তাদের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ মেলায় সাজা দেওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষকেও সতর্ক করা হয়েছে যেন আউটসোর্সিংয়ের নামে কোনো দালাল প্রবেশ করতে না পারে।”

র‌্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু বলেন, “রোগীদের স্বার্থে এবং হাসপাতালের সেবা ব্যবস্থা ঠিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

চট্টগ্রাম থেকে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালীর সুবর্ণচর থেকে উদ্ধার

নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে ৭ দালাল আটক

প্রকাশিত: 04:20:22 pm, Sunday, 21 September 2025