ঢাকাFriday , 19 September 2025
  1. Uncategorized
  2. অনুসন্ধানী প্রতিবেদন
  3. আইন বিচার
  4. আজ দেশজুড়ে
  5. আজকের সর্বশেষ
  6. আন্তর্জাতিক
  7. কৃষি সংবাদ
  8. খাদ্য ও পুষ্টি
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চাকরি-বাকরি
  13. ছড়া
  14. জাতীয়
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে বিয়ের দাবিতে মাদ্রাসাছাত্রীর অনশন,

Link Copied!

হিমেল আহাম্মেদ-

নোয়াখালীর খবর-

নোয়াখালীর হাতিয়ায় বিয়ের দাবিতে এক মাদ্রাসাছাত্রী টানা তিন দিন ধরে স্থানীয় এক পল্লীচিকিৎসকের বাড়িতে অনশন করছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার জাহাজমারা ইউনিয়নের পূর্ববিরবিরী গ্রামে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, মোছলেহ উদ্দিনের মেয়ে খালেদা আক্তারের সঙ্গে ওই এলাকার পল্লীচিকিৎসক ও ফার্মেসী ব্যবসায়ী নাহেদ উদ্দিনের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক রয়েছে। খালেদা অভিযোগ করেন, বিয়ের দাবিতে নাহেদের কাছে বারবার অনুরোধ করলেও তিনি এড়িয়ে যান এবং সম্প্রতি মোবাইল ফোনও বন্ধ করে দেন। পরে বাধ্য হয়ে খালেদা বিয়ের দাবিতে নাহেদের বাড়িতে অবস্থান নেওয়ার ঘোষণা দেন।

বৃহস্পতিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, অনশনে থাকা খালেদাকে ঘিরে উৎসুক জনতার ভিড়। খালেদা জানান, “আমাদের বহুদিনের সম্পর্ক। সে আমাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিল। এখন পরিবার অন্যত্র বিয়ে দিতে চাইছে। আমাকে বিয়ে না করা পর্যন্ত আমি এখান থেকে যাব না, প্রয়োজনে জীবনও উৎসর্গ করব।”

অপরদিকে অভিযুক্ত নাহেদ উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, “এই মেয়েটি দীর্ঘদিন ধরে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এলাকার একটি চক্রও এতে জড়িত। যদি সম্পর্কের কোনো প্রমাণ দেখানো হয়, তবে সমাজ যেই শাস্তিই দেবে আমি মেনে নেব।”

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, এ বিষয়ে একাধিকবার গ্রাম্য শালিস বসানো হলেও সম্পর্কের সুনির্দিষ্ট প্রমাণ না থাকায় সমাধান হয়নি। ফলে খালেদা বিয়ের দাবিতে অনশনে বসেছেন।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। তবে পুলিশ বা উপজেলা প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: