Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান fa fa-square কোম্পানীগঞ্জে চালককে গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২,

নোয়াখালীর হাতিয়ার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, জেলে দগ্ধ

হাতিয়া প্রতিনিধি-
নোয়াখালীর খবর-

নোয়াখালীর হাতিয়ার বঙ্গোপসাগরে মাছ ধরার একটি ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ট্রলারটি দ্বিখণ্ডিত হয়ে গেছে। এ ঘটনায় হেমা মিয়া (৪০) নামে এক জেলে মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে হরণী ইউনিয়নের চেয়ারম্যান ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ জেলে হেমা মিয়া লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ১২ জন জেলে’সহ চেয়ারম্যান ঘাটে ফিরেছিলেন ট্রলারের মাঝি। কয়েক দিনের ছুটিতে অন্যরা নিজ নিজ বাড়ি ফিরে গেলেও ট্রলার পাহারার দায়িত্বে ঘাটেই থেকে যান হেমা মিয়া। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারটি হঠাৎ বিস্ফোরিত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং ট্রলারটি দুই টুকরো হয়ে যায়। এতে হেমা মিয়া গুরুতর দগ্ধ হন। পরে স্থানীয় জেলেরা তাকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

বিজ্ঞাপন

ট্রলারের মাঝি নিজাম জানান, “হেমা মিয়া মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন। তার শরীরের প্রায় ৪০ শতাংশ পুড়ে গেছে। নৌকাটিও ফেটে গিয়ে দ্বিখণ্ডিত হয়ে গেছে। এমনিতেই নদীতে মাছ নেই, উপরন্তু ঋণের বোঝা—সব মিলিয়ে আমরা শেষ হয়ে গেলাম।”

চেয়ারম্যান ঘাটের ব্যবসায়ী মো. আকবর হোসেন বলেন, “জেলেদের জীবন বড় কষ্টের। ঋণের চাপ, নদী ভাঙন, মাছ না পাওয়া—সবকিছু মিলিয়ে তাদের জীবন সংগ্রামে ভরা। আমরা হেমা মিয়ার জন্য দোয়া করছি। তবে সরকারের কাছে আবেদন, তার চিকিৎসার দায়িত্ব যেন গ্রহণ করা হয়।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন

নোয়াখালীর হাতিয়ার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, জেলে দগ্ধ

প্রকাশিত: 02:12:55 pm, Friday, 12 September 2025