Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square চট্টগ্রাম থেকে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালীর সুবর্ণচর থেকে উদ্ধার fa fa-square সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

নোয়াখালীতে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা, নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর

সদর প্রতিনিধি…

নোয়াখালীতে ভ্রাম্যমাণ আদালত চলাকালীন সময়ে হামলা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসময় ক্ষুব্ধ চালকরা সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়।

সোমবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নোয়াখালী জিলা স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফাহিম হাসান খান এর নেতৃত্বে শহরের সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় অবৈধভাবে রাখা বিভিন্ন গাড়ি ডাম্পিং করা হলে ক্ষুব্ধ হয়ে গাড়ির মালিক ও চালকরা প্রধান সড়ক অবরোধ করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর করে।

বিজ্ঞাপন

খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে দুপুর ১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রাইভেটকার ও মাইক্রোবাস চালকদের জন্য সরকারের পক্ষ থেকে নির্ধারিত স্ট্যান্ড বরাদ্দ করা হলেও তারা নিয়মিতভাবে শহরের প্রধান সড়কে গাড়ি পার্কিং করে যানজট সৃষ্টি করে আসছিলেন। একাধিকবার নিষেধ করার পরও তারা তা মানেননি।

বিজ্ঞাপন

জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন,
“নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অবরুদ্ধ করে রাখার খবর পাওয়ার পরপরই পুলিশ ও সেনাবাহিনীর টিম পাঠানো হয়। উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

চট্টগ্রাম থেকে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালীর সুবর্ণচর থেকে উদ্ধার

নোয়াখালীতে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা, নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর

প্রকাশিত: 09:12:11 am, Monday, 1 September 2025