Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান fa fa-square কোম্পানীগঞ্জে চালককে গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২,

নোয়াখালীতে সড়ক অবরোধ করে গণঅধিকার পরিষদের বিক্ষোভ

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর খবর….

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতা-কর্মীরা। শুক্রবার (২৯ আগস্ট) দিবাগত রাত সোয়া ১১টার দিকে মাইজদী গণপূর্ত কার্যালয়সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে চৌমুহনী-সোনাপুর সড়কে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করেন তারা।

সড়কে অবস্থান নিয়ে দলীয় নেতা-কর্মীরা প্রথমে টায়ারে আগুন দেন। পরে তারা বিভিন্ন স্লোগান দেন এবং বিক্ষোভ মিছিল করেন। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন গণঅধিকার পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাবেক সভাপতি তাজুল ইসলাম, যুব অধিকার পরিষদের জেলা শাখার সভাপতি ওসমান গনি রুবেল, সাধারণ সম্পাদক মহিন উদ্দিন, শ্রমিক অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আলমসহ আরও অনেকে।

বক্তারা বলেন, পরিকল্পিতভাবে অতর্কিত হামলা চালানো হয়েছে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ দলের নেতাকর্মীদের ওপর। এতে ভিপি নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ বহু নেতাকর্মী আহত হয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন

নোয়াখালীতে সড়ক অবরোধ করে গণঅধিকার পরিষদের বিক্ষোভ

প্রকাশিত: 06:26:43 am, Saturday, 30 August 2025