Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার fa fa-square ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত, fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ

নোয়াখালীতে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নোয়াখালীতে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নোয়াখালীতে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ ছাতারপাইয়া বাজারে খালের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
জলাবদ্ধতা নিরসনে নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া বাজারে খালের ওপর গড়ে তোলা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত সেনবাগ, সোনাইমুড়ী ও বেগমগঞ্জ উপজেলা প্রশাসন সমন্বিতভাবে এ চালায়।

এ সময় ছাতারপাইয়া-মানিক মুড়া খাল, ছাতারপাইয়া-কাশিপুর খাল, ছাতারপাইয়া-কানকিরহাট খাল ও ছাতারপাইয়া-বসন্তপুর খাল দখল করে গড়ে তোলা দোকানপাটসহ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

বিজ্ঞাপন

অভিযানে সেনবাগের সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম, সোনাইমুড়ীর সহকারী কমিশনার (ভূমি) দ্বীন আল জান্নাত, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাম্মৎ কাউসারী আক্তার, সেনাবাহিনীর সেনবাগ ক্যাম্প ইনচার্জ ক্যাপ্টেন ফারভেজ মোশাররফসহ দুই প্লাটুন সেনা সদস্য এবং একদল পুলিশ সদস্য অংশ নেন।

সেনবাগের সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে ছাতারপাইয়া বাজারের পাশে অবস্থিত চারটি খাল দখল করে দোকানপাটসহ বিভিন্ন অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়। এতে পানি প্রবাহ বন্ধ হয়ে সেনবাগ, সোনাইমুড়ী ও বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা দেখা দেয়।

প্রকৃতি ও জনজীবনে এর বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আজকের এ অভিযানে খালের ওপর থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

তিনি আরও বলেন, অভিযানের আগে তালিকা করে অবৈধ দখলদারদের নিজ দায়িত্বে স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছিল। অভিযানের পর আর যেন কেউ খাল দখল করে পানি প্রবাহে বাধা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে আমরা সজাগ দৃষ্টি রাখব এবং জনগণকেও সচেতন থাকতে আহ্বান জানাচ্ছি।

অভিযানের আগে সতর্কবার্তা দেওয়ার পরও কেউ স্থাপনা না সরানোয় কঠোর পদক্ষেপ নেওয়া হয়। সহকারী কমিশনারগণ জানান, খালের ওপর থেকে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত অভিযান চলবে।

সেনাবাহিনীর সেনবাগ ক্যাম্প ইনচার্জ ক্যাপ্টেন ফারভেজ মোশাররফ বলেন, মানুষকে জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি দিতে জেলা ও উপজেলা প্রশাসনের সঙ্গে সেনাবাহিনী কাজ করছে। আমাদের এ সহযোগিতা অব্যাহত থাকবে।

অবৈধ স্থাপনা উচ্ছেদের মধ্য দিয়ে খালে পানি নিষ্কাশনের পথ সুগম হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা। তারা খালের ওপর থেকে সব অবৈধ বাঁধ অপসারণ ও ময়লা-আবর্জনা পরিষ্কারেরও দাবি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

নোয়াখালীতে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত: 04:42:40 am, Friday, 22 August 2025