Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান fa fa-square কোম্পানীগঞ্জে চালককে গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২,

নোয়াখালীতে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে পারিবারিক কলহের জেরে লেদু (৪০) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গত বুধবার (১৩ আগস্ট) রাত ১২টার দিকে সিরাজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আটঘরিয়া সমাজে ওমর আলী হাফেজ বাড়ীর সামনের বাগানে এ ঘটনা ঘটে। নিহত লেদু ওই বাড়ির গোলাম মাওলার ছেলে এবং পেশায় প্রবাসী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে লেদু একটি এনজিও থেকে ঋণ নেন। কিস্তি অনিয়মিত হওয়ার কারণে এনজিও কর্মকর্তারা বিভিন্ন সময় তার অনুপস্থিতিতে বাড়িতে গিয়ে স্ত্রীকে অপমানজনক কথা বলেন। এর জেরে বুধবার রাতে স্ত্রী-স্বামীর মধ্যে ঝগড়া হয়। পরে রাগ করে লেদু ঘর থেকে বেরিয়ে যান। রাত ১২টার দিকে এক প্রতিবেশী তাকে গাছের ডালে ফাঁসিতে ঝুলতে দেখে পুলিশে খবর দেন।

কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকার জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন

নোয়াখালীতে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা

প্রকাশিত: 09:53:58 am, Thursday, 14 August 2025