Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান fa fa-square কোম্পানীগঞ্জে চালককে গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২,

ডাকসুর একমাত্র নারী ভিপি মাহফুজা খানমের মৃত্যুতে বাসাপ’র শোক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) একমাত্র নারী সহ-সভাপতি (ভিপি) মাহফুজা খানম আর নেই। মঙ্গলবার সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৮০ বছর।

মাহফুজা খানম ১৯৬৬-৬৭ শিক্ষাবর্ষে ডাকসুর ভিপি নির্বাচিত হন। তিনি ১৯৬৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক এবং ১৯৬৭ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৬৮ সালে লন্ডনের সাসেক্স বিশ্ববিদ্যালয়ে বৃত্তি পেলেও রাজনৈতিক কারণে পাকিস্তান সরকার তাকে পাসপোর্ট দেয়নি।

পেশাজীবনে তিনি বিভিন্ন সরকারি কলেজে শিক্ষকতা করেছেন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক এবং জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘর আসরের চেয়ারপার্সন ছিলেন। শিক্ষায় বিশেষ অবদানের জন্য ২০২১ সালে তিনি একুশে পদক পান।

পারিবারিক জীবনে তিনি শফিক আহমেদের স্ত্রী। তাদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে— বড় ছেলে ও মেয়ে চিকিৎসক এবং ছোট ছেলে আইনজীবী।

মাহফুজা খানমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ সাংবাদিক পরিষদ (বাসাপ) কেন্দ্রীয় কমিটির সভাপতি এএইচএম মান্নান মুন্না ও সাধারণ সম্পাদক সোলাইমান আকাশ। তারা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন

ডাকসুর একমাত্র নারী ভিপি মাহফুজা খানমের মৃত্যুতে বাসাপ’র শোক

প্রকাশিত: 09:44:02 am, Wednesday, 13 August 2025