Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান fa fa-square কোম্পানীগঞ্জে চালককে গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২,

নোয়াখালীতে ব্যবসা প্রতিষ্ঠানে ককটেল হামলা, মারধর করে তালা দিলো সন্ত্রাসীরা

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের উদয় সাধুরহাট বাজারে এক ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বহিরাগত হেলমেটধারী সন্ত্রাসীরা ককটেল বিস্ফোরণ ও মারধরের পর দোকানে তালা দিয়ে চলে যায়। ঘটনায় বাজারজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী চন্দ্র ভূষণ দেবনাথ জানান, শুক্রবার (১ আগস্ট) রাত আনুমানিক ৯টার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী তার দোকানে ককটেল ফাটিয়ে ও ফাঁকা গুলি ছুড়ে তাণ্ডব চালায়। পরে দোকানে ঢুকে তাকে ও তার সন্তানদের বেধড়ক মারধর করে এবং জোরপূর্বক ব্যবসা প্রতিষ্ঠান থেকে বের করে দিয়ে তালা মেরে চলে যায়।

এই ঘটনায় চন্দ্র ভূষণ দেবনাথ বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৭-৮ জনকে আসামি করে সুধারাম মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী ব্যবসায়ীর ভাষ্যমতে, শফিউল্লাহ চৌধুরীর মালিকানাধীন দোকান ঘরটি তিনি ৪০ বছর ধরে ভাড়া নিয়ে ব্যবসা করে আসছেন। ২০২১ সালে শফিউল্লার ছেলে গোলাম নবী ১০ লাখ টাকা নিয়ে দোকানটি বন্ধক রাখে, যদিও পরে জানা যায় তার কোনো মালিকানা নেই। এরপর ২০২২ সালে শফিউল্লার অন্য ছেলে আলী হায়দার চৌধুরী ২৯ লাখ টাকায় দোকান বিক্রির প্রস্তাব দিয়ে ১ লাখ টাকা নিয়ে বায়নানামা করেন। কিন্তু পরবর্তীতে জমির রেজিস্ট্রি না করে তারা অন্যত্র জমি বিক্রি করে দেন।

মামলা চলমান থাকা অবস্থায় এ ধরনের হামলা ব্যবসায়িক প্রতিহিংসার জের হিসেবেই দেখছেন স্থানীয়রা।

এ বিষয়ে সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন

নোয়াখালীতে ব্যবসা প্রতিষ্ঠানে ককটেল হামলা, মারধর করে তালা দিলো সন্ত্রাসীরা

প্রকাশিত: 01:12:03 pm, Sunday, 3 August 2025