নোয়াখালীর কোম্পানীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা, কানাডা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চরকাঁকড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জিয়াউল হক জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ মে) বিকাল ৪টায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত জানাজায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, বসুরহাট বাজারের ব্যবসায়ীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন।
জানাজায় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর ও সাবেক নোয়াখালী-৫ (কবিরহাট-কোম্পানীগঞ্জ) আসনের এমপি প্রার্থী বেলায়েত হোসেন।
জানাজার নামাজ শেষে কলেজ মাঠ ত্যাগ করার পর তিনি তার ব্যবহৃত স্মার্টফোনটি খুঁজে না পেয়ে বিষয়টি জানতে পারেন। পরে প্রাথমিকভাবে খোঁজাখুঁজি করেও ফোনটির সন্ধান পাওয়া যায়নি।
এ বিষয়ে বেলায়েত হোসেন জানান, “প্রাথমিকভাবে বিভিন্ন জায়গায় খোঁজ নেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার উদ্যোগ নেওয়া হয়েছে।”
ঘটনার পর স্থানীয় বিএনপি নেতাকর্মীরা দুঃখ প্রকাশ
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত