নোয়াখালীর সোনাইমুড়ীতে চলমান মাধ্যমিক পরীক্ষায় ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার ঘটনায় কেন্দ্র সচিব ও হল সুপারসহ দায়িত্বপ্রাপ্ত একাধিক শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার (৭ মে) সকালে সোনাইমুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে হিন্দু ধর্মশিক্ষা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে পরীক্ষার্থীদের মাঝে চলতি বছরের পরিবর্তে ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ করা হয়। ওই কেন্দ্রে মোট ১৫ জন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
পরীক্ষার্থীরা বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে দায়িত্বরত শিক্ষকদের অবহিত করলেও শুরুতে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। পরে পরীক্ষা শেষ হওয়ার পর বিষয়টি অভিভাবকদের নজরে এলে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
অভিভাবকদের অভিযোগ, কেন্দ্র সচিব ও হল সুপারসহ সংশ্লিষ্টদের চরম গাফিলতির কারণেই এমন ঘটনা ঘটেছে। এতে পরীক্ষার্থীদের ফলাফলে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা। একই সঙ্গে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান অভিভাবকরা।
অভিযুক্ত হল সুপার ও কেন্দ্র সচিব মাওলানা সফি উল্যাহ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভুলবশত গত বছরের প্রশ্নপত্র বিতরণ করা হয়েছিল। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় বিষয়টি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়। পরীক্ষার্থীদের ত `মিল্লা শিক্ষা বোর্ডে পাঠানো হয়েছে বলে নান তিনি।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত