নোয়াখালী জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ মে ২০২৬) জুমার নামাজের পর নোয়াখালী জেলা জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি এনবিএস রাসেল ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহানসহ জেলা ও বিভিন্ন উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
একই সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক অবদান স্মরণ করেন উপস্থিত নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তবরক বিতরণ করা হয়।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত