“দুনিয়ার মজদুর এক হও” এই স্লোগানকে সামনে রেখে নোয়াখালীর চৌমুহনীতে ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে চৌমুহনী শ্রম কল্যাণ কেন্দ্র থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে শ্রমিক নেতৃবৃন্দ ও বিভিন্ন পরিবহন শ্রমিক সংগঠনের সদস্যরা অংশ নেন।
এ সময় তারা “বাস-ট্রাক শ্রমিক দিচ্ছে তাক, চৌমুহনী বাজার যানজট মুক্তি পাক”সহ বিভিন্ন স্লোগান দেন।
র্যালি শেষে শ্রম কল্যাণ কেন্দ্র প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো. কায়েসুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ জনাব শামসুজ্জামান।
এছাড়া উপস্থিত ছিলেন
নোয়াখালী জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব মো. শহিদ উল্যা, নোয়াখালী জেলা,
বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব মো. আবদুর রহিম, একই সংগঠনের সভাপতি জনাব নুরুল আমিন সেলিম এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হাজী মো. আবুল বাহারসহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ।
বক্তারা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তারা চৌমুহনী বাজারের যানজট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন।
অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে উপজেলা প্রশাসন, বেগমগঞ্জ, নোয়াখালী জেলা বাস-মিনিবাস মালিক সমিতি, নোয়াখালী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন এবং নোয়াখালী জেলা ট্রাক, কাভার্ড ভ্যান ও পিকআপ শ্রমিক ইউনিয়ন।
শেষে আন্তর্জাতিক শ্রমিক দিবসের সফলতা ও তাৎপর্য তুলে ধরে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত