নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নের কেন্দুরবাগ এলাকায় অভিযান চালিয়ে মাটি কাটার কাজে ব্যবহৃত ১টি স্কেভেটর ও ৩টি ট্রাক জব্দ করা হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় এ অভিযান পরিচালনা করেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কায়েসুর রহমান।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অবৈধভাবে মাটি কাটার অভিযোগে এ অভিযান চালানো হয়। জব্দকৃত যানবাহনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত