নোয়াখালীর সেনবাগ উপজেলায় জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের লক্ষ্যে খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে উপজেলার ছমির মুন্সির হাট থেকে কল্যান্দী বাজার পর্যন্ত খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষ জলাবদ্ধতার কারণে ভোগান্তির শিকার হচ্ছেন।
খাল পুনঃখননের মাধ্যমে পানি নিষ্কাশনের সুবিধা বাড়বে এবং কৃষি উৎপাদনেও ইতিবাচক প্রভাব পড়বে।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। তারা আশা প্রকাশ করেন, খালটি খনন সম্পন্ন হলে এলাকার জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হবে এবং যোগাযোগ ব্যবস্থাও উন্নত হবে।
উল্লেখ্য, সেনবাগ উপজেলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে খাল পুনঃখনন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, যা স্থানীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত