নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দারোয়ানের শয়নকক্ষ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ২০ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় আব্দুল জলিল (৪২) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) রাত ৯টার দিকে চৌমুহনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর হাজীপুর এলাকার খালপাড়স্থ মাইশা লেক টাওয়ারে এ অভিযান চালানো হয়।
আটক জলিল উপজেলার শরীফপুর ইউনিয়নর সোনাপুর গ্রামের বাসিন্দা। তিনি হাজী ছায়েদুল হকের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির ওসি মো. মহিনউদ্দিনএর সার্বিক তত্ত্বাবধানে একটি দল অভিযান পরিচালনা করে।
এ সময় ভবনের নিচতলার পশ্চিম পাশের দারোয়ানের শয়নকক্ষে তল্লাশি চালিয়ে ২০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে জলিলকে আটক করা হয়।
ডিবি পুলিশের ওসি মো. মহিনউদ্দিন জানান, আটক আসামির বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত