নোয়াখালীর চাটখিল উপজেলার ঘাটলাবাগ এলাকায় এক সন্তানের জননী এক নারীর বিরুদ্ধে একইসঙ্গে দুই স্বামীর সঙ্গে সংসার করার অভিযোগ উঠেছে।
ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিকভাবে বিয়ের পর ওই নারীর প্রথম স্বামীর ঘরে একটি কন্যা সন্তান জন্ম নেয়। বর্তমানে শিশুটির বয়স প্রায় আড়াই বছর। এরই মধ্যে কেশুরবাগ এলাকার এক যুবকের সঙ্গে তার পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে।
প্রায় চার মাস আগে ওই নারী প্রথম স্বামীকে রেখে পরকীয়া প্রেমিকের সঙ্গে চলে যান। বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে একটি সালিশ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিতদের সামনে ওই নারী জানান, তিনি দুই স্বামীর সঙ্গেই সংসার করতে চান।
সালিশে উপস্থিত ব্যক্তিরা এ ধরনের সিদ্ধান্ত থেকে তাকে বিরত থাকতে পরামর্শ দেন। পরে কিছুদিন তিনি প্রথম স্বামীর সংসারে ফিরে এলেও প্রায় ১৫ দিনের মাথায় আবার দ্বিতীয় স্বামীর কাছে চলে যান।
অভিযোগ রয়েছে, বর্তমানে ওই নারী মাসের নির্দিষ্ট সময় ভাগ করে দুই স্বামীর সঙ্গে বসবাস করছেন।
এ বিষয়ে সালিশ বৈঠকে উপস্থিত একজন ব্যক্তি সাংবাদিকদের কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
(সংবাদটি আপডেটের জন্য পরবর্তী তথ্য সংগ্রহ চলছে)
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত