নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলার চরজুবিলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাংখার বাজারে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তরা জানান, সকাল ৯টার দিকে সোহেলের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তেই আগুনের লেলিহান শিখা পাশের আরও তিনটি দোকানে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে সুবর্ণচর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে রাকিবের মসলার দোকান ‘সুবর্ণ ট্রেডার্স’, সোহেলের ‘রাকিব স্টোর অ্যান্ড কসমেটিকস’, আলাউদ্দিনের ‘জান্নাত স্টোর অ্যান্ড ফার্নিচার’ এবং আবু কালামের ‘দিদার হোটেল’ পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এ ঘটনায় প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত